RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১০৩ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি১০৩

অগ্নিকাণ্ড এবং ধূমপানের উপর বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়াম ধারণকৃত কোনো পরিবহন যানে অগ্নিকাণ্ড সৃষ্টি করিতে অথবা প্রজ্বলনীয় বাষ্প জ্বালাইতে সক্ষম এমন কোনো পদার্থ বা কৃত্রিম বাতি রাখা যাইবে না।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবহন যানে কোনো ব্যক্তি ধুমপান করিতে পারিবে না ।

(৩) অগ্নিকাণ্ড সৃষ্টি করিতে অথবা বিস্ফেরণ ঘটাইতে পারে এমন কোনো সরঞ্জাম বা পদার্থ কোনো পরিবহন যানে রাখা যাইবে না ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।