RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৭৩ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৭৩

ট্যাংক পরীক্ষা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) একজন যোগ্য ব্যক্তি দ্বারা ০.৩১৬ কেজি/বর্গসেঃমিঃ জলীয় চাপ প্রয়োগ করিয়া ট্যাংক-এর প্রত্যেক কক্ষ পরীক্ষা করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন ট্যাংক পরীক্ষাকালে—

(ক) চাপ দেওয়া অবস্থায় অন্যূন ১ (এক) ঘণ্টা রাখিতে হইবে এবং উহার পরিমাপ কক্ষের উপরিভাগ হইতে লইতে হইবে; এবং

(খ) ট্যাংক- এর পরীক্ষাধীন কক্ষে কোনো ছিদ্র থাকিতে পারিবে না এবং প্রযুক্ত চাপের কোনো পতন ঘটিতে পারিবে না।

(৩) কোনো ট্যাংক-এর পাশাপাশি দুইটি কক্ষ একই সঙ্গে পরীক্ষা করা যাইবে না অথবা উক্ত উদ্দেশ্যে পানি দ্বারা পূর্ণ করিয়া চাপ প্রয়োগ করা যাইবে না ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।