RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯৪ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৯৪

ট্যাংক-এ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম পরিবহনের জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো ব্যক্তি লাইসেন্সের শর্তাবলি অনুসরণ ব্যতিরেকে সড়কপথে ট্যাংক-এ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম পরিবহন করিতে পারিবে না।

(২) রেলওয়ে প্রশাসন কর্তৃক উহার অধিকারে রক্ষিত পেট্রোলিয়াম বা একই বিমানাশ্রয়ের অন্তর্ভুক্ত লাইসেন্সকৃত স্থানসমূহের মধ্যে রিফুউলারে পেট্রোলিয়াম পরিবহন করা হইলে এই বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।