বহনযোগ্য বৈদ্যুতিক সরঞ্জাম
(১) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত বহনযোগ্য বৈদ্যুতিক বাতি বা অনুরূপ কোনো সরঞ্জাম ব্যতীত অন্যকোনো বহনযোগ্য বৈদ্যুতিক বাতি বা সরঞ্জাম কোনো ব্যক্তি কোনো বিপজ্জনক এলাকায় স্থাপন বা ব্যবহার করিতে পারিবে না ।
(২) ভূ-পৃষ্ঠে পরিচালিত কোনো বহনযোগ্য বাতি ২৫ (পঁচিশ) ভোল্টের অধিক ক্ষমতা সম্পন্ন হইবে না:
তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক, বিশেষ ক্ষেত্রে, ভূ-পৃষ্ঠে অনধিক ৫৫ ভোল্ট ক্ষমতা সম্পন্ন বাতি ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন।
(৩) প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে স্বয়ংসম্পূর্ণ বাতি অথবা বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যতীত সকল বহনযোগ্য বাতি বা সরঞ্জামাদি বৈদ্যুতিক মেইনের সহিত সংযুক্ত থাকিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।