বিধি১৮৬
লাইসেন্সের মেয়াদ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
যে পঞ্জিকা বৎসরে লাইসেন্স ইস্যু করা হইবে সেই পঞ্জিকা বৎসরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত উহার মেয়াদ বহাল থাকিবে:
তবে শর্ত থাকে যে, সাময়িক কোনো বিশেষ প্রয়োজনে স্বল্প মেয়াদের জন্য লাইসেন্সের প্রয়োজন দেখা দিলে ৩১শে ডিসেম্বরের পূর্বের কোনো তারিখ পর্যন্ত মেয়াদের লাইসেন্স ইস্যু করা যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।