RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৪৬ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৪৬

পেট্রোলিয়াম বহনকারী নৌযান টানিয়া নেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) বাল্ক বা ট্যাংক-এ তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য কোনো শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী বার্জ, ফ্ল্যাট বা লাইটার জাহাজকে টানিয়া নেওয়ার কাজে ব্যবহৃত কোনো স্টীমার বা টাগ দ্বারা একই সময়ে পেট্রোলিয়াম বা কয়লা ব্যতীত কোনো দাহ্য কার্গো বহনকারী অন্য কোনো নৌযান টানিয়া লওয়া বা যুক্ত রাখা যাইবে না।

(২) উপ-বিধি (১) এ বর্ণিত স্টীমার বা টাগ পেট্রোলিয়াম বা কয়লা ব্যতীত অন্য কোনো দাহ্য কার্গো বহন করিতে পারিবে না।

(৩) উক্তরূপ সকল স্টীমার বা টাগের সহিত কার্যকর স্পার্ক অ্যারেস্টার সংযুক্ত থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।