নিস্কাশন ব্যবস্থা
(১) কোনো মজুদাগার এবং স্থাপনার ভূ-উপরোস্থ ট্যাংক-এর পরিবেষ্টনীতে উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা রাখিতে হইবে যাহাতে উক্ত পরিবেষ্টনীর মধ্যে পানি জমা হইতে না পারে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবেষ্টনীর মধ্যস্থ ভূমির কোনো অংশ সংরক্ষিত এলাকার ভূমি হইতে নীচু হইবে না।
(৩) পাইপ দ্বারা নিস্কাশন ব্যবস্থা করা হইলে পাইপে এমনভাবে একটি ভাল্ব স্থাপন করিতে হইবে যাহাতে উহা পরিবেষ্টনীর বাহির হইতে পরিচালনা করা যায়, অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমোদন সাপেক্ষে অন্য কোনো পদ্ধতিতে নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা যায়।
(৪) পানি নিষ্কাশনের সময় ব্যতীত অন্য সময় সকল ভাল্ব এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ রাখিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।