RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২৪ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২৪

পেট্রোলিয়াম বহনকারী জাহাজ নোঙ্গর

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পেট্রোলিয়াম ভর্তি প্রতিটি জাহাজ কেবল বন্দর কনজারভেটর কর্তৃক নির্ধারিত স্থানে নোঙ্গর করিতে হইবে এবং তাহার নির্দেশ ব্যতীত কোনো জাহাজ উক্ত নোঙ্গরের স্থান ত্যাগ করিতে পারিবে না:

তবে শর্ত থাকে যে, তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী কোনো জাহাজের ক্ষেত্রে এই উপ- বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

(২) বিস্ফোরক ভর্তি কোনো জাহাজ নোঙ্গরের স্থানে পেট্রোলিয়াম ভর্তি কোনো জাহাজ নোঙ্গর করিতে পারিবে না এবং পেট্রোলিয়াম বহনকারী জাহাজ নোঙ্গরের স্থান এমন দূরত্বে অবস্থিত হইতে হইবে যাহাতে নোঙ্গরের স্থানে অবস্থিত অন্য কোনো জাহাজে অগ্নিদুর্ঘটনা ঘটিলে উহা উভয় জাহাজের নোঙ্গর স্থানে ছড়াইয়া না পড়ে:

তবে শর্ত থাকে যে, তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী কোনো জাহাজের ক্ষেত্রে এই উপ- বিধির বিধানাবলি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।