বিধি৫৪
বিভিন্ন শ্রেণির পেট্রোলিয়াম একত্রে পরিবহনে বিধি-নিষেধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়ামের সহিত একত্রে একই নৌযানে বহন করিয়া তীরে বা অন্য কোনো জাহাজে নেওয়া যাইবে না।
(২) সম্পূর্ণ আলাদা পাইপ লাইন ও পাম্প-এর মাধ্যমে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ভর্তি বা খালাসের ব্যবস্থা থাকিলে প্রধান বিস্ফোরক পরিদর্শক কোনো নৌযানকে উপ-বিধি (১) এর বিধানের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।