RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৯৯ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৯৯

ভর্তি এবং খালাসকরণ কালে পরিবহন যান নড়াচড়ার উপর বিধি-নিষেধ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো পরিবহন যানের চাকার ঘূর্ণন, ব্রেক ও ঠেকা দ্বারা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা না হইলে, উক্ত পরিবহন যানে পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা যাইবে না।

(২) অযান্ত্রিক পরিবহন যান হইতে পশুর বাধন খুলিয়া পশু অপসারণ না করা পর্যন্ত উক্ত অযান্ত্রিক পরিবহন যানে পেট্রোলিয়াম ভর্তি বা উহা হইতে পেট্রোলিয়াম খালাস করা যাইবে না।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।