নমুনা সরবরাহের পদ্ধতি
(১) জাহাজের মাষ্টার বা এজেন্ট অথবা আমদানিকারকের এজেন্ট বিধি ২৩ অথবা ৩২ অনুসারে পেট্রোলিয়াম আমদানির ঘোষণা প্রদান করিলে নমুনা সংগ্রহকারী কর্মকর্তা উক্ত ঘোষণা অনুযায়ী যে বন্দরে জাহাজ নোঙর করিবে সেই বন্দরে নোঙরকৃত উক্ত জাহাজ হইতে আমদানিকৃত সকল পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ করিবে:
তবে শর্ত থাকে যে, প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বলিয়া ঘোষণা প্রদান করা হইলে উহার নমুনা সংগ্রহ করিবার প্রয়োজন হইবে না ।
(২) যে জাহাজ বা পরিবহন যানের মাধ্যমে পেট্রোলিয়াম আমদানি করা হইবে সেই জাহাজের মাষ্টার অথবা পরিবহন যানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উপ-বিধি (১) এ বর্ণিত সব ধরনের নমুনা বিনামূল্যে নমুনা সংগ্রহকারী কর্মকর্তার নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে এবং নমুনা সংগ্রহকারী কর্মকর্তা তৎকর্তৃক লিপিবদ্ধকৃত কোনো ধারণপাত্র বা আধার হইতেও নমুনা সংগ্রহ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, পেট্রোলিয়াম কোনো আবরণীর (case) মধ্যে থাকিলে খালাসকরণের সময় নমুনা সংগ্রহ করা যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।