বিধি৫১
নৌযানে অনাবৃত বাতি, আগুন এবং ধূমপান নিষিদ্ধ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
ট্যাংক-এ পেট্রোলিয়াম বহনকারী কোনো বার্জ, ফ্ল্যাট, বা লাইটার জাহাজ অথবা ট্যাংক ব্যতীত অন্যবিধ ধারণপাত্রে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী কোনো নৌযানে অথবা কোনো সমুদ্র সীমার মধ্যে এক নৌযান হইতে অন্য নৌযানে পেট্রোলিয়াম স্থানান্তর করিবার সময় নৌযানে কোনো অনাবৃত বাতি, আগুন, ফিউজ, দিয়াশলাই বা অগ্নিস্ফুলিঙ্গ বা বিস্ফোরণ সৃষ্টিকারী কোনো যন্ত্র রাখা যাইবে না:
তবে শর্ত থাকে যে, এই বিধির বিধান স্বয়ংক্রিয়ভাবে চালিত বার্জের প্রোপালশন ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে বাধা হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।