RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২০৩ · দ্বাদশ অধ্যায় — বিবিধ
বিধি২০৩

রহিতকরণ ও হেফাজত

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Petroleum Rules, 1937, অতঃপর উক্ত Rules বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-বিধি (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Rules এর অধীন—

(ক) প্রদত্ত সকল আদেশ, নির্দেশ ও কৃত কাজ-কর্ম এই বিধিমালার অধীন জারীকৃত, প্রদত্ত ও কৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং

(খ) গৃহীত কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা উক্ত Rules এর বিধান অনুসারে এইরূপে নিষ্পত্তি করিতে হইবে যেন এই বিধিমালা কার্যকর হয় নাই।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।