বিধি১৫
ট্যাংক বিনষ্টকরণ (dismantle)
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
বিধি ১৪ এর উপ-বিধি (১) এ বর্ণিত শর্তাবলি পরিপালন ব্যতিরেকে কোনো ব্যক্তি পেট্রোলিয়াম অথবা পেট্রোলিয়াম বাষ্প ধারণকৃত ট্যাংক অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারী কোনো যন্ত্র বা আগুন ব্যবহারের মাধ্যমে ধ্বংস করিতে বা করাইতে পারিবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।