বিধি৫৮
পেট্রোলিয়াম পরিবহন করিবার অনুমোদিত সর্বাধিক পরিমাণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
পেট্রোলিয়ামের পরিমাণ নিম্নবর্ণিত সীমা অতিক্রম না করিলে বাল্ক বা ট্যাংক-এ পরিবহন ব্যতিরেকে অন্য কোনো ধারণপাত্র বা আধারে আনবার্থড যাত্রীবাহী জাহাজ ব্যতীত দেশীয় নৌযান, স্টীম বা মোটর চালিত জলযানে বিধি ৩৪ এবং বিধি ৫৯ হইতে ৬৫ অনুসরণ সাপেক্ষে পরিবহন করা যাইবে, যথা:-
(ক) দেশিয় নৌযানের ক্ষেত্রে, পেট্রোলিয়াম বহনে ব্যবহৃত ব্যারেল বা টিনের ওজন হিসাবে ধরিয়া নৌযানের লাইসেন্সকৃত ধারণ ক্ষমতার সমপরিমাণ পেট্রোলিয়াম; অথবা
(খ) স্টীম বা মোটর চালিত নৌযানের ক্ষেত্রে ১৫ (পনের) টন।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।