RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৭৭ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৭৭

বায়ু চলাচলের সাধারণ ব্যবস্থা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ট্যাংক-এর প্রত্যেক কক্ষে একটি স্বতন্ত্র বায়ু শূন্য এবং চাপে পরিচালনযোগ্য অন্যূন ৩.০০ বর্গ সেন্টিিমটার মুখ বিশিষ্ট বায়ু চলাচলের পথ থাকিতে হইবে এবং প্রতি রৈখিক সেন্টিিমটারে অন্যূন ১১ (এগার) টি ফাঁস বিশিষ্ট অক্ষয়ী ধাতুর দুই স্তর তারজালি দ্বারা উক্ত পথ আবৃত থাকিতে হইবে।

(২) বায়ু চলাচল পথ এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে কক্ষের অভ্যন্তরে চাপের পরিমাণ

০.২১ কেজি/বর্গ সেমিঃ এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বায়ুশূন্য স্থানে পানি গেজে ৫ (পাঁচ) সেন্টিিমটার থাকে।

(৩) বায়ু চলাচল পথ এমনভাবে তৈরী করিতে হইবে যাহাতে পরিবহন যানটি উল্টাইয়া গেলেও বায়ু চলাচলের পথের মধ্য দিয়া কোনো তরল পদার্থ বাহির হইতে না পারে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।