RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ২৭ · তৃতীয় অধ্যায় — পেট্রোলিয়াম আমদানি
বিধি২৭

দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম জাহাজ হইতে খালাসকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) বিধি ২৬ এ যাহা কিছুই থাকুক না কেন, যদি আমদানিকারক নিশ্চয়তা প্রদান করে যে, পরীক্ষণ কর্মকর্তার প্রতিবেদন সন্তোষজনক না হইলে খালাসকৃত পেট্রোলিয়াম পুনঃজাহাজীকরণ করা হইবে, তাহা হইলে পরীক্ষণ কর্মকর্তার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত, উপ-বিধি (২) এর বিধান সাপেক্ষে, কমিশনার অব কাস্টমস্ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির কোনো পেট্রোলিয়াম কোনো নৌযান অথবা সমুদ্র সৈকতে খালাসের অনুমতি প্রদান করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন কোনো অনুমোদন প্রদান করা হইলে, খালাসকৃত পেট্রোলিয়াম বন্দর কনজারভেটর কর্তৃক নির্ধারিত স্থান বা এই বিধিমালার অধীন লাইসেন্সকৃত কোনো প্রাঙ্গণে মজুদ রাখিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।