আনবার্থড যাত্রীবাহী জাহাজে কার্গো হিসাবে পেট্রোলিয়াম পরিবহন
(১) আনবার্থড্ যাত্রীবাহী জাহাজে প্রথম শ্রেণির পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, পেট্রোলিয়াম পরিবহন করিবার জন্য অন্য কোনো উপায় না থাকিলে বাল্ক বা ট্যাংক-এ ব্যতীত অনধিক ১,২৫০ (এক হাজার দুইশত পঞ্চাশ) লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম আনবার্থড কোনো যাত্রীবাহী জাহাজে পরিবহন করা যাইবে যদি জাহাজের জীবনতরী যতজন যাত্রীর নিরাপদ আশ্রয় প্রদান করিতে পারে তদাপেক্ষা অতিরিক্ত যাত্রী জাহাজে বহন না করা হয় এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক আরোপিত শর্ত পরিপালন করা হয়।
(৩) আনবার্থড যাত্রীবাহী জাহাজ সমুদ্রপথে স্থলভাগ হইতে ৩২ (বত্রিশ) কিলোমিটারের অধিক দূরত্ব অতিক্রম না করিলে উপ-বিধি (২) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।