RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৩ · দ্বিতীয় অধ্যায় — সাধারণ বিধানাবলি
বিধি১৩

ট্যাংক-এ প্রবেশ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

কোনো ব্যক্তি পেট্রোলিয়াম রহিয়াছে এইরূপ কোনো ট্যাংক-এ প্রবেশ করিবে না বা অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করিবার অনুমতি প্রদান করিবে না, যদি না-

(ক) উক্ত ট্যাংক বা ধারণপাত্র বা আধার বাষ্প মুক্ত না থাকে এবং প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত বিশেষ ধরনের নিরাপত্তা সরঞ্জামাদি যেমন-হেলমেট, গ্যাস মাস্ক, চশমা, ইত্যাদি পরিধান না করা হয়; এবং

(খ) প্রধান বিস্ফোরক পরিদর্শক অথবা কোনো বিস্ফোরক পরিদর্শক এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষণ ফি এর ৫০% ট্রেজারী চালানে জমা এবং ৫০% পরীক্ষণ কর্মকর্তা নগদ প্রাপ্তির পর, বাষ্প পরীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রত্যেকটি ট্যাংক এবং আবদ্ধ খালি স্থান (Confined space) পরীক্ষা করিয়া এই মর্মে প্রত্যয়ন না করেন যে, উহা বিপজ্জনক দাহ্য বাষ্প মুক্ত এবং উহাতে মানুষের প্রবেশ নিরাপদ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।