RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৬৩ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৬৩

আমদানিকৃত কার্গো হইতে নমুনা নির্বাচন

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

আমদানিকৃত কার্গো হইতে একই ব্রান্ড অথবা বৈশিষ্ট্যের নমুনা সংগ্রহের জন্য নির্বাচন করিতে হইবে এবং উক্তরূপ নির্বাচিত নমুনার সংখ্যা হইবে নিম্নরূপ, যথা:-

(ক) বাক্সে পেট্রোলিয়াম ধারণকৃত থাকিলে, প্রত্যেক ১০,০০০ বাক্স বা উহার অংশবিশেষের জন্য একটি নমুনা;

(খ) একই বৈশিষ্ট্যের পেট্রোলিয়াম পিপা অথবা ড্রামে ধারণকৃত বলিয়া ঘোষণা প্রদান করা হইলে প্রতি ৬০০ কিলোলিটার বা উহার অংশবিশেষের জন্য একটি নমুনা।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।