বিপজ্জনক এলাকার শ্রেণি বিভাগ
(১) বিপজ্জনক এলাকার শ্রেণি বিভাগ হইবে নিম্নরূপ, যথা:—
(ক) ‘০’ চিহ্নিত এলাকা যেখানে প্রজ্জ্বলনীয় গ্যাস অথবা বাষ্প সর্বদা বিদ্যমান আছে বলিয়া ধারনা করা হয়; অথবা
(খ) ‘১’ চিহ্নিত এলাকা যেখানে স্বাভাবিক কার্য পরিচালনাকালীন অবস্থায় প্রজ্জ্বলনীয় গ্যাস অথবা বাষ্প থাকার সম্ভাবনা রহিয়াছে; অথবা
(গ) ‘২’ চিহ্নিত এলাকা যেখানে স্বাভাবিক কার্য পরিচালনাকালীন অবস্থায় প্রজ্জ্বলনীয় গ্যাস অথবা বাষ্প থাকার সম্ভাবনা নাই কিন্তু যেখানে অস্বাবাভাবিক কার্য পরিচালনাকালীন অবস্থায় অথবা কোনো সরঞ্জাম অকেজো হইয়া পড়িলে অথবা ভাঙ্গিয়া গেলে কোনো প্রজ্জ্বলনীয় গ্যাস অথবা বাষ্পের মিশ্রণ থাকিতে পারে বলিয়া ধারনা করা হয়।
(২) কোনো বিপজ্জনক এলাকা উপ-বিধি (১) অনুসারে নির্ধারণ করিতে মতভেদ দেখা দিলে প্রধান বিস্ফোরক পরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।