পরীক্ষণ সনদপত্র
(১) পরীক্ষণ কর্মকর্তা নমুনা প্রাপ্তির পর, যথাশীঘ্র, উহা পরীক্ষা করিয়া সাধারণভাবে ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে ফরম ‘খ’ তে পরীক্ষার ফলাফল সংক্রান্ত সনদপত্র তৈরী করিবে এবং জাহাজ অথবা অন্য কোনো পরিবহন যানের মাধ্যমে পেট্রোলিয়াম আমদানি করা হইলে উহা হইতে সংগৃহীত নমুনা পরীক্ষা করিয়া পরীক্ষণ সনদপত্রটি কমিশনার অব কাস্টমসের নিকট প্রেরণ করিবে এবং অন্যান্য সংগৃহীত নমুনার ক্ষেত্রে যে কর্মকর্তা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করিয়াছিল পরীক্ষণ কর্মকর্তা পরীক্ষণ সনদপত্রটি সেই কর্মকর্তার নিকট প্রেরণ করিবে।
(২) সংশ্লিষ্ট কোনো ব্যক্তির অনুরোধে পরীক্ষণ কর্মকর্তা পরীক্ষণ বাবদ সরকার কর্তৃক নির্ধারিত ফি গ্রহণপূর্বক ফরম ‘খ’ তে পরীক্ষণ সনদপত্রের একটি প্রত্যায়িত অনুলিপি প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।