বিধি১০১
ভর্তিকরণ পাইপ, নির্গমন নল এবং ডিপ-পাইপ বন্ধ করণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
ট্যাংকযুক্ত পরিবহন যান ভর্তি অথবা খালাসকরণ প্রক্রিয়া চলাকালীন সময় ব্যতীত অন্য সময় উক্ত পরিবহন যানের ভর্তিকরণ পাইপ, নির্গমন নল এবং ডিপ পাইপ মজবুতভাবে বন্ধ করিয়া রাখিতে হইবে এবং ভর্তিকরণ পাইপে লিকুইড সীল ব্যবস্থা না থাকিলে ট্যাংকযুক্ত পরিবহন যানে পেট্রোলিয়াম ভর্তিকরণ প্রক্রিয়া চলাকালীন সময় ব্যতীত উহার ঢাকনা তালাবদ্ধ করিয়া রাখিতে হইবে এবং চাবি পরিবহন যানে অথবা ট্রেইলারে রাখা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।