বিধি১২৫
অননুমোদিত ব্যক্তির প্রবেশ প্রতিহতকরণ (exclusion)
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) প্রত্যেক স্থাপনা এবং মজুদাগারের চারপাশের সংরক্ষিত এলাকা অন্যূন ১.৮ মিটার উচ্চতা বিশিষ্ট দেওয়াল অথবা তারজালি অথবা অদাহ্য পদার্থের বেড়া দ্বারা পরিবেষ্টিত থাকিতে হইবে।
(২) কোনো মজুদাগার অথবা স্থাপনায় অননুমোদিত ব্যক্তির প্রবেশ প্রতিহত করিবার জন্য পূর্ব সতর্কতা অবলম্বন করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।