নিরাপদ দূরত্ব বজায় রাখা
(১) কোনো স্থাপনায় ট্যাংক-এ ভূমির উপরে পেট্রোলিয়াম মজুদের পরিমাণ-
(ক) ৫,০০০ (পাঁচ হাজার) কিলোলিটারের উর্ধ্বে হইলে অথবা পেট্টোলিয়াম মজুদের কোনো ট্যাংক-এর ব্যাস ৯ (নয়) মিটারের অধিক হইলে উক্ত স্থাপনা বা ট্যাংক-এর বিভিন্ন সুবিধাদি, ভবন, সীমানা বেষ্টনী বা সংরক্ষণীয় পূর্ত কর্মের মধ্যে সারণী-১ ও সারণী-২ এ উল্লিখিত দূরত্ব বজায় রাখিতে হইবে;
(খ) অনূর্ধ্ব ৫,০০০ (পাঁচ হাজার) কিলোলিটার এবং পেট্রোলিয়াম মজুদের ট্যাংক-এর ব্যাস অনূর্ধ্ব ৯ (নয়) মিটার হইলে উক্ত স্থাপনা বা ট্যাংক-এর বিভিন্ন সুবিধাদি, ভবন, সীমানা বেষ্টনী বা সংরক্ষণীয় পূর্ত কর্মের মধ্যে সারণী-৩ এ উল্লিখিত দূরত্ব বজায় রাখিতে হইবে।
(২) কোনো কুপ, পাম্পিং স্টেশন বা শোধনাগার অথবা উহাদের নিকটবর্তী স্থানে কোনো স্থাপনায় পেট্টোলিয়াম মজুদ করা হইলে উপ-বিধি (১) এ বর্ণিত দূরত্ব প্রযোজ্য হইবে না এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) কিলোলিটারের বেশি ধারণক্ষমতা সম্পন্ন কোনো মজুদ ট্যাংক অথবা কোনো মজুদাগার বা ফিলিং শেড, কোনো পাতন যন্ত্র, বয়লার, চুল্লী অথবা আগুনের ৫০ (পঞ্চাশ) মিটারের মধ্যে স্থাপন করা যাইবে না এবং এইরূপ স্থাপন একটি নিবিড় এলাকার মধ্যে স্থাপিত একক নিয়ন্ত্রণে একটি অবিচ্ছিন্ন বেষ্টনী দিয়া পরিবেষ্টিত বা পরিবেষ্টনযোগ্য হইতে হইবে।
(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত স্থাপনায় কোনো সংরক্ষিত পূর্তকর্ম থাকিতে পারিবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।