RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৪০ · পঞ্চম অধ্যায় — পেট্রোলিয়াম মজুদ
বিধি১৪০

দ্বিতীয় শ্রেণির পেট্রোলিয়াম মজুদের অনুমতি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো ব্যক্তি বিশেষ প্রয়োজনে প্রধান বিস্ফোরক পরিদর্শক এর নিকট হতে পারমিট গ্রহন সাপেক্ষে ২০০০ (দুই হাজার) লিটারের উর্দ্ধে কিন্তু অনুর্দ্ধ ১০,০০০ লিটার পর্যন্ত ২য় শ্রেণির পেট্রোলিয়াম মজুদ করিতে পারিবে। এই পারমিটের মেয়াদ হইবে ১ (এক) বছর। তবে, শর্ত থাকে যে, প্রয়োজন অনুসারে এই মেয়াদ একাধিকবার বৃদ্ধি করা যাইবে।

(২) পারমিট পাইতে আগ্রহী কোনো ব্যক্তিকে প্রধান বিস্ফোরক পরিদর্শক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিস্ফোরক পরিদর্শকের নিকট পেট্রোলিয়াম স্থাপনা বা মজুদাগারের সঠিক অবস্থান এবং প্রাঙ্গণের চারপাশের স্থাপনাদির বিবরণ উল্লেখপূর্বক ৫ (পাঁচ) সেট নকশাসহ আবেদন দাখিল করিতে হইবে এবং সরকার কর্তৃক, নির্ধারিত নিরীক্ষা ফি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।