বিধি১৪৭
ফ্লেয়ারের অবস্থান
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
ফ্লেয়ার সংযুক্ত রিকভারী পাম্প এবং নক আউট ড্রাম ব্যতীত কোনো ট্যাংক, পাতনযন্ত্র, পাম্প হাউজ, অথবা পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, মিশ্রণ, মজুদ এবং তরল পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নাড়াচড়া করিবার কোনো সরঞ্জামাদি ফ্লেয়ারের অবস্থানের ৯০ (নব্বই) মিটারের মধ্যে স্থাপন করা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।