RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৫৭ · ষষ্ঠ অধ্যায় — পেট্রোলিয়াম পরিশোধন এবং সংমিশ্রণ
বিধি১৫৭

নিরাপদ পরিচালনা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) শোধণাগারে কর্মরত সকল অপারেটরদেরকে প্ল্যান্ট এবং যন্ত্রপাতি নিরাপদে পরিচালনায় পর্যাপ্তভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হইবে।

(২) প্ল্যান্ট অথবা উহার কোনো অংশ নিরাপদে চালু, বন্ধ এবং গ্যাসমুক্তকরণ এবং জরুরী পরিস্থিতিতে যথোপযুক্ত নিরাপদ ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত লিখিত নিয়মাবলী অপারেটরদের উদ্দেশ্যে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করিয়া রাখিতে হইবে।

(৩) পরিবহন যানের তত্ত্বাবধায়ক কার্য পরিচালনার প্রত্যেকটি ধাপ এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি যথাযথভাবে পৃথককৃত অথবা সংযুক্ত আছে কিনা উহা নিশ্চিত হওয়ার জন্য পরিদর্শন ও পরীক্ষা করিবে এবং উক্ত কার্য পরিচালনাকালে নিরাপত্তা সংক্রান্ত সুবিধাদি কার্যকর আছে কিনা তৎসম্পর্কেও নিশ্চিত হইতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।