RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৬০ · সপ্তম অধ্যায় — পেট্রোলিয়াম পরীক্ষণ
বিধি১৬০

নমুনা সংগ্রহকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) নমুনা পরীক্ষণ কর্মকর্তাকে সকল ক্ষেত্রে, অন্যূন ১ (এক) জন সাক্ষীর সম্মুখে, ব্যক্তিগত তত্ত্বাবধানে নমুনা সংগ্রহ করিতে হইবে।

(২) বাল্ক বা ট্যাংক ব্যতীত যে ক্ষেত্রে পেট্রোলিয়াম ধারণকৃত মুখ খোলা হয় নাই এমন কোনো ধারণপাত্র বা আধার হইতে নমুনা সংগ্রহ করিবার ক্ষেত্রে উহার মুখ এমন প্রশস্ত হইতে হইবে যাহাতে দ্রুততার সহিত উহার মুখ খুলিয়া ধারণপাত্র বা আধার হইতে খোলা হয় নাই এমন নুমনা সংগ্রহ করা যায়।

(৩) এক লিটার ধারণক্ষমতা সম্পন্ন দুইটি বোতলের প্রত্যেকটির ধারণক্ষমতার দশভাগের নয়ভাগ নমুনা দ্বারা ভর্তি করিয়া ছিপি দ্বারা মুখ বন্ধ করিতে হইবে, এবং ছিপি যতদূর পর্যন্ত যায় উহাকে সে পর্যন্ত লাগাইয়া বোতলের গলা বরাবর ছিপির অংশ কাটিয়া ছিপির মধ্যে এবং চারপাশে গলিত মোম ঢালিয়া বোতলগুলিকে যথাযথভাবে সীলগালা করিতে হইবে।

(৪) জলপথে পেট্রোলিয়াম আমদানির ক্ষেত্রে পেট্রোলিয়ামের নমুনা ধারণকৃত বোতল সীলগালা করিবার পর বোতলে আমদানি কারকের নাম,জাহাজ বা পরিবহন যানের বিস্তারিত বিরবণ, এবং প্রয়োজনে, অন্যান্য বৈশিষ্ট্যসূচক চিহ্ন সম্বলিত লেবেল লাগাইতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।