RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ১৭৫ · ৮ম অধ্যায় — বৈদ্যুতিক স্থাপনা
বিধি১৭৫

স্থায়ীভাবে স্থাপিত বৈদ্যুতিক সরঞ্জামাদি

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বিপজ্জনক চিহ্নিত এলাকায় স্থাপন করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক লিখিতভাবে অনুমোদিত অন্তর্নিহিতভাবে নিরাপদ যন্ত্রপাতি ‘০’ চিহ্নিত এলাকায় ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং যে এলাকায় উক্ত ধরনের নিরাপদ সার্কিট ব্যবহার অত্যাবশকীয় হয় সেই ক্ষেত্রেও উহা প্রযোজ্য হইবে না।

(২) ‘১’ চিহ্নিত এলাকায় স্থাপিত অথবা ব্যবহৃত সকল বৈদ্যুতিক সরঞ্জামাদি—

(ক) শিখা নিরোধী অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক লিখিতভাবে অনুমোদিত অন্তর্নিহিতভাবে নিরাপদ হইবে; অথবা

(খ) শিল্পজাত ধরনের (industrial type) সরঞ্জাম কোনো কক্ষ বা পরিবেষ্টিত স্থানে স্থাপিত হইবে এবং চাপ প্রয়োগ করিয়া অথবা প্লিনাম বায়ুমন্ডল দ্বারা পরিশোধন করিয়া উক্ত কক্ষ বা পরিবেষ্টিত স্থান উল্লেখযোগ্য পরিমাণ প্রজ্জ্বলনীয় গ্যাস বা বাষ্প হইতে মুক্ত করিতে হইবে এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি এমনভাবে বিন্যস্ত ও ইন্টারলকড করিতে হইবে যাহাতে চাপ প্রয়োগ দ্বারা পরিশোধন করিবার যন্ত্র অকেজো হইয়া পড়িলে বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হইয়া যায় অথবা বিপদ এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রহরারত ব্যক্তিকে সতর্ক সংকেত দেওয়া যায়।

(৩) ‘‘২’’ চিহ্নিত এলাকায় স্থাপিত অথবা ব্যবহৃত সকল বৈদ্যুতিক সরঞ্জাম প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত স্ফুলিঙ্গ বিহীন (non-sparking) বা উপ-বিধি (২) এ বর্ণিত যে কোনো ধরনের সরঞ্জাম হইতে হইবে ।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।