বিপথে বিদ্যুৎ প্রবাহে প্রতিরোধ
(১) যেক্ষেত্রে উচ্চমাত্রায় বিপথে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে, সেইক্ষেত্রে স্পার লাইনের উভয় রেল ট্যাংক ওয়াগন খালাস ও ভর্তিকরণে ব্যবহৃত রেলওয়ে সাইডিং স্পার লাইনের উভয় রেলকে বিদ্যুৎ অপরিবাহী রাখিতে হইবে।
(২) বিদ্যুতায়িত রেলওয়ে ব্যবস্থার ক্ষেত্রে বিদ্যুতায়িত রেল এবং ভু-উপরোস্থ লাইনসমূহ ট্যাংক ওয়াগন খালাস অথবা ভর্তিকরণ এলাকার বাহিরে সীমাবদ্ধ রাখিতে হইবে এবং উক্তরূপ রেললাইন এবং ভূ-উপরোস্থ লাইনসমূহ কোনো শোধনাগার অথবা স্থাপনা প্রাঙ্গণের অভ্যন্তরে স্থাপন করা যাইবে না।
(৩) বিধি ১৭৮ এর উপ-বিধি (২) এর বিধান ব্যতীত কোনো পাইপলাইন অথবা সংশ্লিষ্ট কোনো যন্ত্রাংশের সংযোগ বিচ্ছিন্ন করা যাইবে না।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।