রাত্রিকালে পেট্রোলিয়াম ভর্তি এবং খালাসকরণে বিধি-নিষেধ
(১) কোনো জাহাজ, নৌযান অথবা পরিবহন যানে সূর্যাস্ত হইতে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে পেট্রোলিয়াম ভর্তি বা খালাস করা যাইবে না, যদি না পেট্রোলিয়াম ভর্তি অথবা খালাস করিবার স্থানে পর্যাপ্ত—
(ক) আলোর ব্যবস্থা থাকে এবং অষ্টম অধ্যায়ের বিধানাবলি সম্পূর্ণরূপে মানিয়া চলা হয়;
(খ) অগ্নি-নির্বাপক সরঞ্জামাদি এবং যোগ্য জনবল থাকে যাহাতে অগ্নিজনিত দুর্ঘটনা দ্রুত মোকাবেলা করা যায়।
(২) লাইসেন্সকৃত কোনো নৌযান বা পরিবহন যান দ্বারা কোনো উড়োজাহাজে জ্বালানি সরবরাহ বা প্রতিরক্ষা বাহিনীর কোনো উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে উপ-বিধি (১) এর বিধানাবলি প্রযোজ্য হইবে না। দ্বিতীয় অংশ জলপথে পেট্রোলিয়াম পরিবহন
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।