RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৪১ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৪১

স্বয়ংক্রিয়ভাবে চালিত বার্জ (Self-propelled barges)

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

তৃতীয় শ্রেণির পেট্রোলিয়াম ব্যতীত অন্য কোনো পেট্রোলিয়াম স্বয়ংক্রিয়ভাবে চালিত বার্জে পরিবহন করিবার ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি প্রযোজ্য হইবে, যথা:-

(ক) বার্জের সকল যন্ত্রপাতি উহার পশ্চাদংশে থাকিবে এবং উহা কার্গো ট্যাংক হইতে অন্যূন ৭৫ (পঁচাত্তর) সেন্টিিমটার দূরে দুইটি আড়াআড়িভাবে পেট্রোলিয়াম নিরোধী বাল্ক হেড দ্বারা স্থাপিত কফারড্যাম দ্বারা সম্পূর্ণরূপে পৃথক থাকিতে হইবে;

(খ) কার্গো স্পেসে পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা থাকিতে হইবে;

(গ) দ্রুত কার্যকর ক্লোজিং ভাল্ব যাহা মেশিন কক্ষের বাহির হইতে পরিচালনা করা যায়, এমন প্রতিটি ফিল পাইপ এবং ফুয়েল ট্যাংকারের সংযোগ স্থলে স্থাপন করিতে হইবে;

(ঘ) বার্জে ভারী কাঠের বেল্টিং থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।