বিধি৪২
বার্জ বা ফ্ল্যাটে বাল্ক পেট্রোলিয়াম পরিবহন
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) বার্জ বা ফ্লাটে বাল্ক পেট্রোলিয়াম পরিবহন করা যাইবে না, যদি না বার্জ বা ফ্ল্যাট স্বয়ংক্রিয়ভাবে চালিত হয় অথবা উহাকে স্টীমার বা অন্য কিছু দ্বারা টানিয়া নেওয়া যায়।
(২) বার্জ বা ফ্ল্যাটে বাল্ক পেট্রোলিয়াম পরিবহন করিতে হইলে পেট্রোলিয়াম হইতে সৃষ্ট আগুন নিভাইতে সক্ষম এমন অন্যূন ৪ (চার) টি অগ্নিনির্বাপক যন্ত্র, ডেকে এক ঢাকনা বিশিষ্ট স্ট্যান্ড-বক্সে অন্যূন ২০ (বিশ) ঘনমিটার শুষ্ক বালি, নন-স্পার্কিং ধর্ম বিশিষ্ট ধাতু দ্বারা নির্মিত একটি উপযুক্ত হাতুরী এবং একটি লাল পতাকা থাকিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।