বিধি৫০
ভর্তি এবং খালাসকরণে সাবধানতা অবলম্বন
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
ট্যাংক-এ পেট্রোলিয়াম ভর্তি ও খালাসের কাজ যথোপযুক্ত সাবধানতার সহিত সম্পন্ন করিতে হইবে এবং উক্তরূপে খালাস কার্য সম্পন্নের পর জাহাজ বা নৌযানটির ট্যাংক, খোল এবং সকল ভর্তি অথবা খালাসকরণ ভাল্ব যথাশীঘ্র বন্ধ করিয়া দিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।