বিধি৫৭
আন্ বার্থড যাত্রীবাহী জাহাজে পেট্রোলিয়াম পরিবহনের শর্তাবলি
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বাল্ক বা ট্যাংক-এ পরিবহন ব্যতিরেকে অন্য কোনো ধারণপাত্র বা আধারে আনবার্থড্ যাত্রীবাহী জাহাজে বিধি ৩৪, ৫৯ হইতে ৬৫ এর বিধান অনুসারে পরিবহন করা যাইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।