বিধি৬
দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ পূর্ব সর্তকতা
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) কোনো ব্যক্তি পেট্রোলিয়াম শোধন, মজুদ এবং হ্যান্ডলিং এর স্থান অথবা পেট্রোলিয়াম বহনকারী কোনো পরিবহন যান বা আধারে অগ্নিকাণ্ড অথবা বিস্ফোরণ ঘটতে পারে এমন কোনো কার্য করিবে না বা করিবার চেষ্টা করিবে না।
(২) পেট্রোলিয়াম মজুদ, হ্যান্ডলিং ও পরিবহনের দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি সর্বদা এই বিধিমালার বিধানাবলি এবং লাইসেন্সের শর্তাবলি পরিপালন করিবে এবং অগ্নিকাণ্ড ও বিস্ফোরণজনিত দুর্ঘটনা প্রতিরোধকল্পে সকল পূর্ব সতর্কতা অবলম্বনসহ উপ-বিধি (১) এ বর্ণিত কার্য ঘটাইতে সচেষ্ট কোনো ব্যক্তিকে প্রতিরোধের চেষ্টা করিবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।