বিধি৬২
অগ্নি নির্বাপন ব্যবস্থা
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
প্রথম শ্রেণির পেট্রোলিয়াম বহনকারী নৌযানে আগুন নির্বাপনের জন্য উপযুক্ত অগ্নি নির্বাপক সরঞ্জামাদি উক্ত নৌযানের সুবিধাজনক স্থানে স্থাপন করিতে হইবে এবং অন্যূন ২ (দুই) টি অগ্নিনির্বাপক যন্ত্র ডেকের পশ্চাতে সর্বদা সংরক্ষণ করিতে হইবে।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।