বিধি৭২
ট্যাংককে স্বতন্ত্র কক্ষে বিভক্তকরণ
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) প্রধান বিস্ফোরক পরিদর্শকের লিখিত অনুমোদনক্রমে ৫ (পাঁচ) কিলোলিটারের অধিক নীট ধারণক্ষমতা সম্পন্ন কোনো ট্যাংককে তৈল নিরোধী পার্টিশন দ্বারা স্বতন্ত্র কক্ষে বিভক্ত করিতে হইবে এবং উক্তরূপ কোনো কক্ষের নীট ধারণক্ষমতা ৫ (পাঁচ) কিলোলিটারের অধিক হইতে পারিবে না।
(২) ট্যাংক-এর প্রত্যেক মধ্যবর্তী দেয়াল ডিস্ ড, করুগেটেড, রি-ইনফোর্সড অথবা রোল্ড হইতে হইবে এবং উহাতে রি-ইনফোর্সড বিহীন চেপ্টা মধ্য দেয়াল স্থাপন করা যাইবে না ।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।