RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৭৪ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৭৪

ট্যাংক সংযুক্তকরণ

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) পরিবহন যানের সঙ্গে ট্যাংক দৃঢ়ভাবে সংযুক্ত করিয়া রাখিতে হইবে, যাহাতে-

(ক) অস্বাভাবিক চাপের সৃষ্টি না হয়;

(খ) নৌযানের স্থায়িত্ব এবং কর্মক্ষমতা ক্ষতিগ্রস্থ না হয়;

(গ) যাত্রা, থামা এবং ঘূর্ণনের কারণে ট্যাংক এবং নৌযানটি নড়াচড়া করিতে না পারে।

(২) একটি ট্যাংককে নৌযানের সঙ্গে সংযুক্ত করিতে ব্যবহৃত সকল বস্তু এবং সরঞ্জামাদি এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের জন্য সহজে ট্যাংক-এ প্রবেশ করা যায়।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।