RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · পেট্রোলিয়াম বিধিমালা · বিধি ৮০ · চতুর্থ অধ্যায় — পেট্রোলিয়াম পরিবহন
বিধি৮০

ট্যাংক পরিমাপ ব্যবস্থা

পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮

(১) ট্যাংক-এর প্রত্যেক কক্ষের সহিত ডিপ-পাইপ অথবা প্রধান বিস্ফোরক পরিদর্শক কর্তৃক অনুমোদিত ট্যাংক পরিমাপক কৌশল যুক্ত থাকিতে হইবে।

(২) ডিপ-পাইপ থাকিলে উহা ট্যাংক-এর তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকিতে হইবে এবং ক্যাপযুক্ত উপরের মুখ ব্যতীত ডিপ পাইপের সকল খোলা মুখ প্রতি রৈখিক সেন্টিিমটারে অন্যূন ১১ (এগার) টি ফাঁসযুক্ত ধাতব তাঁরজালি নির্মিত দুই স্তর দ্বারা আবৃত থাকিতে হইবে।

(৩) ডিপ পাইপে একটি তৈল নিরোধী লকার ক্যাপ সংযুক্ত থাকিতে হইবে।

তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।