বিধি৮১
ট্যাংক-এ স্থাপিত সরঞ্জামাদির সুরক্ষা
পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮
(১) ট্যাংক উপরস্থ সকল সরঞ্জামাদিকে পরিবহন যানের চেসিস উল্টাইয়া যাওয়ার কারণে বিনষ্ট হইতে রক্ষা করিতে হইবে।
(২) ট্যাংক-এর উপরিভাগের যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি শেলের অভ্যন্তরে বেষ্টনী অবস্থায় অথবা শেলের সহিত ঝালাই করিয়া রাখা হইলে উক্তরূপ বেষ্টিত এলাকায় পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থাসহ উহাতে প্ল্যাগ অথবা কাট-আউটযুক্ত করিতে হইবে যাহাতে মেরামতের পূর্বে ট্যাংক সম্পূর্ণরূপে গ্যাসমুক্ত নিশ্চিত করা যায়।
তথ্যসূত্র: পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ — এস,আর,ও নং ৩১৬/আইন/২০১৮, তারিখ ৩০ অক্টোবর ২০১৮; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১ নভেম্বর ২০১৮, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।