বিধি ১১২ — নৈমিত্তিক ও পীড়া ছুটি
নৈমিত্তিক ও পীড়া ছুটি
(১) আইনের ধারা ৫০ ও ধারা ৫১ অনুযায়ী নৈমিত্তিক ও পীড়া ছুটি গ্রহণ করিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক ইচ্ছা পোষণ করিলে উক্ত ছুটির পূর্বে বা পরে সাপ্তাহিক বা উৎসব ছুটি থাকিলে উহা সংযোগ করিতে পারিবেন যাহা নৈমিত্তিক ছুটি হিসাবে অন্তর্ভুক্ত হইবে না:
তবে শর্ত থাকে যে, নৈমিত্তিক ছুটি অথবা পীড়া ছুটির মধ্যে কোনো সাপ্তাহিক বা উৎসব ছুটি পড়িলে উক্ত ছুটি মূল ছুটির অন্তর্ভুক্ত হইবে।
আরও শর্ত থাকে যে, বৎসরের কোনো অংশে কাজে যোগদানের ক্ষেত্রে শ্রমিক উক্ত ছুটি আনুপাতিক হারে ভোগ করিতে পারিবে।
(২) নৈমিত্তিক ছুটি জরুরি প্রয়োজনে এবং পূর্ব নির্ধারিত নয় এইরূপ ক্ষেত্রে গ্রহণ করা যাইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫০ · ধারা ৫১
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি