RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮৪ — নির্বাহী পরিষদের প্রতিনিধি নির্বাচিত হইবার জন্য প্রার্থীর যোগ্যতা

বিধি ১৮৪

নির্বাহী পরিষদের প্রতিনিধি নির্বাচিত হইবার জন্য প্রার্থীর যোগ্যতা

(১) যে কোনো স্থায়ী শ্রমিক নির্বাহী পরিষদের সদস্য হইবার জন্য প্রার্থী হইতে পারিবেন।

(২) আইনের ধারা ৯৪(৫) অনুযায়ী প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী মহিলা শ্রমিকের মধ্য হইতে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদে অন্যূন ৩০% (ত্রিশ শতাংশ) মহিলা শ্রমিক থাকিতে হইবে:

তবে শর্ত থাকে যে, কোনো শিল্প প্রতিষ্ঠানে মহিলা শ্রমিক না থাকিলে উক্তরূপ বিধান প্রযোজ্য হইবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯৪ · ধারা ১০৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি