RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১২০ — মজুরি পরিশোধের দায়িত্ব ও পরিশোধের ধরন

বিধি ১২০

মজুরি পরিশোধের দায়িত্ব ও পরিশোধের ধরন

(১) আইনের ধারা ২৬ অনুযায়ী প্রত্যেক মালিক, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক অথবা উহার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের নিকট দায়ী অন্য কোনো ব্যক্তি তৎকর্তৃক নিযুক্ত প্রত্যেক শ্রমিককে এই আইনের অধীন মজুরি পরিশোধ করিবার জন্য দায়ী থাকিবেন।

(২) সকল মজুরি প্রচলিত মুদ্রা, কারেন্সি নোট অথবা ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করিতে হইবে এবং প্রযোজ্য ক্ষেত্রে শ্রমিকের চাহিদা অনুযায়ী শ্রমিকের ব্যবহৃত ব্যাংক একাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে বা অন্য কোনো আধুনিক পদ্ধতিতে পরিশোধ করা যাইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮৩

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৬ · ধারা ৫৫ · ধারা ৫৬ · ধারা ৫৭

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি