হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্থ অধ্যায় — পেশাগত স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ কর্ম পরিবেশ, নিরাপত্তা ও কল্যাণমূলক ব্যবস্থা · বিধি ৭০
বিধি ৭০ — কৃত্রিম আর্দ্রকরণ
কৃত্রিম আর্দ্রকরণ
(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে যদি কোনো প্রতিষ্ঠানে বায়ুর আর্দ্রতা কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা হইলে উক্ত উদ্দেশ্যে ব্যবহৃত পানি জোনের পানি সরবরাহ ব্যবস্থা হইতে অথবা অন্য কোনো পানীয় জলের উৎস হইতে সংগ্রহ করিতে হইবে অথবা উহা ব্যবহারের পূর্বে উপযুক্তভাবে শোধন করিতে হইবে।
(২) যদি কোনো পরিদর্শকের নিকট উহা প্রতীয়মান হয় যে, উপ-বিধি (১) এর উদ্দেশ্যে ব্যবহৃত কোনো পানি কার্যকরভাবে শোধন করা হয় নাই তাহা হইলে তিনি মালিককে লিখিত আদেশ দ্বারা উক্ত আদেশে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করিতে পারিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি