বিধি ১০০ — বিপজ্জনক ভবন এবং যন্ত্রপাতি সম্বন্ধে তথ্য প্রদান
বিপজ্জনক ভবন এবং যন্ত্রপাতি সম্বন্ধে তথ্য প্রদান
(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর । বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত শ্রমিক কর্তৃক ব্যবহৃত ভবন, যন্ত্রপাতি বা উহার কোনো অংশবিশেষ এইরূপ বিপজ্জনক অবস্থায় রহিয়াছে যে উক্ত শ্রমিক যে কোনো সময় শারীরিকভাবে জখম হইতে পারেন, সেইক্ষেত্রে তিনি অবিলম্বে তৎসম্পর্কে লিখিতভাবে মালিককে অবহিত করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন সংবাদ প্রাপ্তির পর মালিক যদি ৩ (তিন) দিনের মধ্যে তৎসম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে ব্যর্থ হন এবং উক্ত ভবন বা যন্ত্রপাতি ব্যবহার করার কারণে কোনো শ্রমিক যদি জখম প্রাপ্ত হন তাহা হইলে মালিক অনুরূপ জখম প্রাপ্ত শ্রমিককে অষ্টম অধ্যায়ের অধীন উক্তরূপ জখমের জন্য প্রদেয় ক্ষতিপূরণের দ্বিগুণ হারে ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি