RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৪৭ — সদস্যের অপসারণ

বিধি ২৪৭

সদস্যের অপসারণ

কর্তৃপক্ষ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইপিজেড শ্রম আদালতের কোনো সদস্যকে অপসারণ করিতে পারিবে, যদি তিনি

(ক) সরকারের মতে প্রতিনিধিত্বের চরিত্র হারাইয়া থাকেন;

(খ) আইনের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ বা নৈতিক অপরাধে দণ্ডিত হইয়া থাকেন;

(গ) ইপিজেড শ্রম আদালতের চেয়ারম্যান কর্তৃক অনুরুদ্ধ হইবার পর কোনো মোকদ্দমায় লিখিত মতামত প্রদানে ব্যর্থ হন;

(ঘ) দেউলিয়া সাব্যস্ত হইয়া থাকেন; অথবা

(ঙ) যে ইপিজেড শ্রম আদালতের সদস্য সেই ইপিজেড শ্রম আদালতের পর পর ৩(তিন) টি অধিবেশনে চেয়ারম্যানকে অবহিত না করিয়া অনুপস্থিত থাকেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি