বিধি ৫৯ — ক্যান্টিনের সরঞ্জাম
ক্যান্টিনের সরঞ্জাম
(১) ক্যান্টিন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উহাতে পর্যাপ্ত সংখ্যক বাসন, চামচ, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা থাকিতে হইবে।
(২) ক্যান্টিনে পরিবেশনকারীর জন্য বিশেষ পোশাক প্রদান করিতে হইবে এবং উহা পরিষ্কার- পরিচ্ছন্নভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে।
(৩) আসববাবপত্র, বাসন এবং অন্যান্য সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করিতে হইবে।
(৪) ক্যান্টিনে সকল খাদ্যদ্রব্য এইরূপে সংরক্ষণ ও পরিবেশন করিতে হইবে যাহাতে কোনো প্রকার মশা-মাছি এবং ধূলা-বালির সংস্পর্শে না আসে অথবা কোনোভাবে দূষিত হইতে না পারে।
(৫) ক্যান্টিনে সার্ভিস কাউন্টারের ব্যবস্থা করা হইলে উহার উপরিভাগ মসৃণ এবং অভেদ্য পদার্থের তৈরি হইতে হইবে।
(৬) ক্যান্টিনে পর্যাপ্ত গরম পানির সরবরাহসহ বাসন ও অন্যান্য সরঞ্জাম ধৌত করিবার জন্য উপযুক্ত সুবিধার ব্যবস্থা করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি