RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৯৪ — অংশগ্রহণ তহবিলের ব্যবস্থাপনা ও কার্যালয়

বিধি ২৯৪

অংশগ্রহণ তহবিলের ব্যবস্থাপনা ও কার্যালয়

(১) তহবিল পরিচালনার জন্য বোর্ডের প্রধান কার্যালয় কর্তৃপক্ষের নির্বাহী দপ্তরে (ঢাকায়) থাকিবে।

(২) বাংলাদেশের প্রত্যেক জোনে উহার শাখা কার্যালয় থাকিতে পারিবে।

(৩) তহবিল ব্যবস্থাপনার জন্য বোর্ড একজন সচিব নিযুক্ত করিবে, যিনি পরিচালনা বোর্ডের সদস্য-সচিব হিসাবেও দায়িত্ব পালন করিবেন:

(৪) তহবিল ব্যবস্থাপনার জন্য সচিবের অধীন প্রয়োজনীয় জনবল থাকিবে, যাহারা তহবিলের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করিবেন।

(৫) তহবিলের বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফার একটি অংশ তহবিল কার্যালয়ের বেতন, ভাতা, সরঞ্জামাদি ক্রয়, প্রশাসনিক, উন্নয়নমূলক ও অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৪৫

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি